সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাল খনন প্রকল্পের ইজিপিপির আওতায় কর্মসূচী অংশ হিসেবে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসার এলাকায় থেকে ১৪ কিলোমিটার খাল খননের কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর -০৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। উদ্বোধনের পাশাপাশি তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসচীতেও অংশ নেন।
শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বি এনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক সরদার একে এম নাছির উদ্দিন কালু। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজি ইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম , জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান , গোসাইহাট উপজেলা বি এনপি নেতা তারেক আজিজ মোবারক ঢালী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :