দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন যাত্রী।
রোববার ভোরে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি স্লিপার বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি মোশারফ হোসেন বাবুল, বাড়ি পঞ্চগড়। অপর নিহত ব্যক্তি বাসচালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :