ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, এখনো নিখোঁজ ১২৯
ইন্দোনেশিয়ার জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রীবাহী জাহাজ ভিরগো ট্রান্সপোর্ট ৮ উল্টে যাওয়ার ঘটনায় এখনো ১২৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির উদ্ধার সংস্থা। ইতোমধ্যে ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করা জাহাজটির সঙ্গে একপর্যায়ে যোগাযোগ