ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কতা মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রের ভিসার সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারের সময় অসত্য তথ্য বা জাল নথি উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস