আসছে ফ্লেক্স ফুয়েল গাড়ি, ইথানল মিশ্রণে বাঁচবে ইঞ্জিন
জ্বালানি খরচে রাশ টানতে কেন্দ্র ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি বাধ্যতামূলক করলেও, তা নিয়ে ক্ষুব্ধ দুই ও চারচাকার মালিকেরা। তাঁদের অভিযোগ, এই মিশ্রণে খারাপ হতে পারে গাড়ির ইঞ্জিন। এই সমস্যা সমাধানে ‘ফ্লেক্সিবল ফুয়েল’ গাড়িকে কেন্দ্র করে এখন তুঙ্গে উঠেছে জল্পনা।
বর্তমানে কেন্দ্রীয় নির্দেশ মেনে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি হচ্ছে বাজারে।