২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমেছে বিমান ভাড়া
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে গত বছরের তুলনায় হজযাত্রীদের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ