যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উত্তর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত