দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়–এর দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রায় ২৬ বছরের সংসারের পর তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিগম আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গুঞ্জন রয়েছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণান–এর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার অভিযোগ থেকেই এই ভাঙনের সূত্রপাত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনীতিতেও সক্রিয় বিজয়। তিনি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নামের একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় ব্যক্তিগত জীবনের এই ইস্যু রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।
বিচ্ছেদ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ২০ এপ্রিল নির্ধারিত হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত টানাপোড়েনের মাঝেও ভক্তদের সমর্থনই তাঁর শক্তি বলে আগেই জানিয়েছেন বিজয়।
আপনার মতামত লিখুন :