গুরুতর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে বড় শঙ্কায় পড়েছেন গুগো একিতিকে। লিভারপুল-এর এই তরুণ স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগে পিএসজি-এর বিপক্ষে ম্যাচে চোট পান।
প্রাথমিকভাবে চোটটি তেমন গুরুতর মনে না হলেও পরবর্তীতে জানা যায়, এটি অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক ইনজুরি হতে পারে—যা ফুটবলারদের জন্য সবচেয়ে জটিল চোটগুলোর একটি।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ইনজুরিতে অস্ত্রোপচার অপরিহার্য এবং পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগতে পারে ৯ থেকে ১২ মাস। ফলে চলতি মৌসুমে তার আর খেলা সম্ভব নয়, এমনকি পরবর্তী মৌসুমের শুরুতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে। নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হলে তার বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে এসে এমন গুরুতর ইনজুরি একিতিকের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :