• ঢাকা
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

খাদেরগাঁও ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন মেয়াজী


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৭:২৮ পিএম
খাদেরগাঁও ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন মেয়াজী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন বাসীসহ দেশ বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খাদেরগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহদাত হোসেন মিয়াজী । 

 

 তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।

 

 তিনি আরও বলেন – পবিত্র ঈদুল আযহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।

আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।

আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ।


Side banner
Link copied!