ইংল্যান্ডের মাটিতে অভিষেকেই ইতিহাস গড়লেন রাজাউল্লাহ
পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ রাজাউল্লাহ টেস্ট অভিষেকেই ব্যাট-বল হাতে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষের মাঠে অভিষেকে ৯টি ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে বল হাতে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন রাজাউল্লাহ। মাত্র ৬৩