• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলে বিস্ফোরণ, আহত কয়েকজন


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:৪৯ এএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলে বিস্ফোরণ, আহত কয়েকজন

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে শুরু করলে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে থাকেন।

হামলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা সংস্থাগুলো। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মধ্যাঞ্চলে হামলার পরিস্থিতি আপাতত শেষ হয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলের দিকে নতুন করে রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ায় সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই সময়ে ইরান কুয়েত ও ইরাকে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এছাড়া জর্ডানের আকাবা ও বাহরাইন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামলার ফলে ইসরাইলে হতাহত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে তারা মনে করছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!