• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:৪৬ এএম
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। চলমান এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এর আগে শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়। এখন ধারাবাহিকভাবে সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


Side banner
Link copied!