ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামীকালকের অধিবেশন শেষে সংসদের কার্যক্রম সাময়িকভাবে মুলতবি থাকবে ২৮ মার্চ পর্যন্ত। এরপর ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হয়ে তা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
তিনি আরও জানান, প্রথম অধিবেশনে কোন কোন বিষয় সংসদে উপস্থাপন করা হবে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বিভিন্ন সংস্কার সংক্রান্ত বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :