• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতির সংসদে ভাষণ নিয়ে আপত্তি জামায়াত নেতার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৪৯ পিএম
রাষ্ট্রপতির সংসদে ভাষণ নিয়ে আপত্তি জামায়াত নেতার

সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়া উচিত নয় বলে তাদের দল মনে করে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে সেখানে বিরোধী দলের ভূমিকা কী হবে, সে বিষয়ে সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু দলের অনেক সংসদ সদস্য নতুন, তাই সংসদের নিয়ম-কানুন, কার্যপ্রণালী ও আচরণগত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

জামায়াত সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংসদে যখন এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন হবে, তখন দলের অবস্থান জানানো হবে।

তিনি আরও বলেন, তাদের মতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া উচিত নয়। এ বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল সংসদের অধিবেশনে তা স্পষ্ট করা হবে।


Side banner
Link copied!