• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৪৯ পিএম
৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ভাষণ বাজানোর কাজে ব্যবহৃত দুটি সাউন্ড বক্সও জব্দ করা হয়।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখাঁরপুল মোড়ে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে একজন আসিফ আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি সাউন্ড বক্সের মাধ্যমে ভাষণ বাজানো হচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে সাউন্ড বক্সগুলো জব্দ করা হয় এবং ভাষণ বাজানোর সঙ্গে জড়িত দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!