• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:১১ পিএম
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

র‌্যাব নেত্রকোনার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৬ মে) ভোররাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, র‌্যাব-১৪ এর একটি দল ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, মাদরাসায় পড়াশোনার সময় শিশুটি ওই শিক্ষকের যৌন নির্যাতনের শিকার হয়। পরে শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে বিষয়টি সামনে আসে।

পরবর্তীতে চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!