কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলা সাহিত্যের বিদ্রোহ, সাম্য ও মানবতার অন্যতম প্রধান কণ্ঠস্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই অনন্য স্রষ্টা। দিনটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে কবিকে স্মরণ করছে দেশবাসী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের