• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এলপিজির দামে বাড়তি চাপ নেই, বাজারে নজরদারি জোরদার


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৩৬ এএম
এলপিজির দামে বাড়তি চাপ নেই, বাজারে নজরদারি জোরদার

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, আপাতত এলপিজির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এবং সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে চাহিদা বাড়ায় কিছু খুচরা বিক্রেতা অতিরিক্ত মূল্য নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে বাজার তদারকি জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিগগিরই বাজারে দাম স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর কিছু আমদানিকারক কার্যক্রমে ধীরগতির কারণে সরবরাহে সাময়িক চাপ তৈরি হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সংরক্ষণ সক্ষমতা সীমিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে।

সব মিলিয়ে, এলপিজি সরবরাহ সচল রাখতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।


Side banner
Link copied!