• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

থালাপতি বিজয়ের পিটিশন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:১৮ পিএম
থালাপতি বিজয়ের পিটিশন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট

দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের পিটিশন খারিজ করে দিয়েছেন ভারতের মাদ্রাজ হাইকোর্ট। কর ফাঁকির অভিযোগে বিজয়ের ওপর আরোপিত জরিমানা বহাল রেখেছে আদালত ।
কোটি কোটি রুপি আয়ের তথ্য গোপন করায় কর ফাঁকির মামলায় জড়ান থালাপতি বিজয়। ২০১৫-১৬ অর্থবর্ষে প্রায় ১৫ কোটি রুপি আয়ের তথ্য গোপন করেন। 

এ অভিযোগে আয়কর দফতর নায়ককে আয়ের বিপরীতে ১.৫০ কোটি রুপি জরিমানা করে। এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন বিজয়।
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিজয়ের করা পিটিশনটি খারিজ করে দেন আদালত। বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ এ রায় প্রদান করা হয়।
 
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে আয় গোপন করার অভিযোগে আয়কর দফতর বিজয়ের যে জরিমানা ধরেছিল, তা আইন মেনেই করা হয়েছে।
 
কিন্তু অভিনেতার আইনজীবীদের দাবি, নোটিশ দেয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এ জরিমানা করে আয়কর দফতর, যা আইনসম্মত নয়।
 
তবে বিজয় ও তার আইনজীবীর দাবি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনে সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। তাই নায়কের কাছ থেকে জরিমানাসহ প্রাপ্য অর্থ আদায়ের আর আইনি বাধা নেই আয়কর দফরের।
আয়কর নথিতে গরমিল ও তথ্যে সন্দেহ হলে ২০১৫ সালের সেপ্টেম্বরে অভিনেতা বিজয়ের বাড়িতে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সেই সময় তদন্তকারীরা দাবি করে, বিজয় প্রায় ১৫ কোটি রুপি আয়ের তথ্য গোপন করেছে। ২০১৮ সালে এ আয়ের বিপরীতে ১.৫০ কোটি রুপি জরিমানা করা হয় বিজয়কে।
প্রসঙ্গত, হাইকোর্টে আবেদন নাকচ হলেও এ রায়ে অসন্তুষ্টিতে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন থালাপতি বিজয়।


Side banner
Link copied!