• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মতলবে ধানের শীষের পক্ষে উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির গণসংযোগ


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:১২ পিএম
মতলবে ধানের শীষের পক্ষে উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির গণসংযোগ

চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৭, ৮, ও ৯ ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠননের নেতাাাকর্মীরা । 

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উপাদী উত্তর ইউনিয়নের উপাদী কেন্দ্র কমিটির আয়োজনে স্থানীয় তাফালিং বাজার এলাকায় গণসংযোগ শেষে একটি বিশাল মিছিল নিয়ে শান্তিনগর বাজার প্রদক্ষিণ করে । পরে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয় । কেন্দ্র কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর ।

  

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লল হোসেন খান, সাধারণ সম্পাদক মাসুদ প্রধান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরণ, সাবেক ইউনিয়ন যুবদলের আহবায়ক ইলিয়াস মিয়াজী, সাধারণ সম্পাদক শামিম মিয়াজী, কেন্দ্র কমিটির সদস্য সচিব শাহজাহান প্রধান , ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন , বিএনপি নেতা ও ইউপি সদস্য লোকমান হোসেন মিয়াজী, আলমগীর হোসেন

প্রধানিয়া, শাহিন কবিরাজ, মনির প্রধানীয়া, রাশেদ মিয়াজী, মানিক গাজী, লালন ফকির, শাহদাত হোসেন।, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিউল আলম, ছাত্রদল নেতা প্রিন্স আর্নিস, সাদেক বকাউলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

 

 প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর বলেন আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব ডাক্টর জালাল উদ্দিন কে নির্বাচিত করে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে । তাই ভোট দেওয়ার পর রেজালশীট না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান । 

গণসংযোগ ও পথসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে হয় ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!