• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

৭ নং ওয়ার্ডে যুবদলের গণসংযোগ: ড. মুহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে প্রচারণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:১৩ পিএম
৭ নং ওয়ার্ডে যুবদলের গণসংযোগ: ড. মুহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে প্রচারণা

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছে যুবদল ও বিএনপি নেতাকর্মীরা।

গত ৫ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার ৫ নম্বর উপাধি উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি লালন ফকির।

কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ড. জালাল উদ্দিনের পক্ষে সমর্থন চান। এ সময় লিফলেট বিতরণসহ জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়।

নেতারা বলেন, এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ড. জালাল উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!