• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার, পরিবারকে দেখে আবেগাপ্লুত তারকা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০১:২০ পিএম
দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার, পরিবারকে দেখে আবেগাপ্লুত তারকা

প্রায় তিন বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন শুধু ফুটবলপ্রেমীদের কাছেই নয়, তার নিজের কাছেও ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত।

ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে উপস্থিত ফটোগ্রাফার ও দর্শকদের নজর ছিল ব্রাজিলের বেঞ্চের দিকে। কারণ, প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনহার পরিবর্তে মাঠে নামেন নেইমার। তখন ব্রাজিল ৩-০ ব্যবধানে এগিয়ে থাকায় দলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাঠে নেমে খুব বেশি সময় না পেলেও তার প্রত্যাবর্তনই হয়ে ওঠে ম্যাচের অন্যতম আলোচিত বিষয়।

খেলা শেষে গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের কাছে গেলে আবেগ সামলাতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, যিনি বর্তমানে সন্তানসম্ভবা। এছাড়া ছিলেন নেইমারের বড় ছেলে ডেভি লুকাও। প্রথমে নিরাপত্তাজনিত কারণে কিছুটা বাধার সৃষ্টি হলেও পরে বাবা-ছেলের আবেগঘন আলিঙ্গনের দৃশ্য উপস্থিত দর্শকদেরও স্পর্শ করে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, পরিবারের সঙ্গে দেখা হওয়ার পর মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগময়। তার ভাষায়, সবাই একসঙ্গে কেঁদেছেন, হেসেছেন এবং আনন্দ ভাগাভাগি করেছেন, যা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় দলে ফিরতে পারাকে নিজের জন্য বিশেষ অর্জন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপে খেলা এবং আবার ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামাই ছিল তার অন্যতম লক্ষ্য। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই তার কাছে গর্বের এবং বিশেষ অনুভূতির বিষয় বলেও মন্তব্য করেন এই অভিজ্ঞ ফুটবলার।


Side banner

খেলাধুলা বিভাগের আরো খবর

Link copied!