• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:২৮ পিএম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীর তালাবদ্ধ বসতঘরের দরজার তালা ও আলমারি ভেঙে নগদ প্রায় ৪ লাখ টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মো. মাহাবুব আলমের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
 মাহাবুব আলম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত রয়েছেন; দেশের বাড়িতে তাঁর স্ত্রী ও ছোট মেয়ে বসবাস করেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাহাবুব আলমের স্ত্রী চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গৌরীপুর বাজারে এক চিকিৎসকের চেম্বারে যান। 
রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাড়ি ফিরে তিনি বসতঘরের মূল ফটক ও দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের ভেতরের আলমারির তালা ভেঙে সবকিছু তছনছ করা হয়েছে এবং ড্রয়ারে সংরক্ষিত নগদ প্রায় ৪ লাখ টাকা ও আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নেই।

খবর পেয়ে ওই রাতেই গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।


Side banner
Link copied!