ঐতিহ্যবাহী মতলব বাজারের বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে তফসিল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার টিটু চন্দ্র ধর।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ১০ অক্টোবর শনিবার মতলব জে.বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের সময় ২১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর এবং ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাবেন। নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা ২০২৬ অনুসরণ করতে বলা হয়েছে।
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সূত্রে জানা যায়, সমিতির ২১ টি পদের বিপরীতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্রের জন্য সভাপতি পদে ২৫ হাজার টাকা, সহ-সভাপতি পদে ১৫ হাজার, সাধারণ সম্পাদক পদের জন্য ২০ হাজার টাকা, কোষাধ্যক্ষ ও সকল সম্পাদকীয় পদের জন্য ১০ হাজার টাকা এবং সদস্য পদের জন্য ৮ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা মিলনায়তনে তফসিল ঘোষণার পরে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও মতলব পৌর বিএনপি'র সভাপতি শোয়েব আহমেদ সরকার।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন কমিশনার আ.ক.ম মুহসীন, নির্বাচন কমিশনার মোঃ আসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাাহিদুল ইসলাম কিরণসহ বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২০ সালের ৪ জানুয়ারি মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিন বছর মেয়াদের এই সমিতির নির্বাচন ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা অনুষ্ঠিত হয়নি।
আপনার মতামত লিখুন :