সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পোস্টে তিনি দাবি করেন, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন রেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে সংশ্লিষ্ট নেতাদের সামনে রাষ্ট্রপতি যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশে যা জানিয়েছেন, বর্তমান বক্তব্যের সঙ্গে তার মিল নেই।
ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন—আগের বক্তব্য ও সাম্প্রতিক মন্তব্যের মধ্যে যে অমিল দেখা যাচ্ছে, তার ব্যাখ্যা কি রাষ্ট্রপতি দেবেন? তিনি মন্তব্য করেন, “জাতি অবুঝ নয়।”
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিভিন্ন বিষয়ে খোলামেলা মন্তব্য করেন। ওই সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা জোরদার হয়েছে।
আপনার মতামত লিখুন :