• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:৩২ পিএম
হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হবিগঞ্জ জেলায় উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সকাল থেকে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো শহর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি এম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে সকাল সাড়ে ৭টায় ‘বর্ণমালা খেলাঘর’-এর আয়োজনে শিরিষতলায় অনুষ্ঠিত হয় গান, নৃত্য ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র দেব। অনুষ্ঠানে বক্তারা বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে নববর্ষের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, অতীতের সব গ্লানি ভুলে নতুন প্রত্যয়ে দেশ এগিয়ে যাবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে।


Side banner
Link copied!