• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:২৮ পিএম
টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দিয়ে পথে পথে সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই আয়োজনের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের ২০ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। এটি দেশব্যাপী প্রি-পাইলটিং কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

এছাড়া সফরসূচির অংশ হিসেবে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন এবং পরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টাঙ্গাইল শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, হেলিপ্যাড, স্টেডিয়াম ও অনুষ্ঠানস্থল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


Side banner
Link copied!