• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৫৮ পিএম
নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে—এমন একটি বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। তিনি এমন একটি সমাজ গড়ে তোলার কথা বলেন, যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে কাজ করতে পারবেন।

নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করা এবং মেয়েদের জন্য বিভিন্ন শিক্ষা সহায়তা কর্মসূচি চালুর উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি ও অর্থনৈতিক সহায়তা কার্যক্রম চালু করেছে।

নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে সাইবার বুলিং ও অনলাইনে নারীর প্রতি হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সমতা, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!