শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবন সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম কাশেম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরন, সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান, পারিবারিক আপিল আদালতের জেলা জজ শেখ আমিনুল ইসলাম, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মহিবুল হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম, জিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু এবং পালং থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
তবে জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আইনজীবীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে জানা গেছে। যদিও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
আপনার মতামত লিখুন :