• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ‘ফ্যামিলি কার্ড’ প্রলোভনে অর্থ আদায়, আওয়ামী লীগ কর্মী আটক


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম
সাতক্ষীরায় ‘ফ্যামিলি কার্ড’ প্রলোভনে অর্থ আদায়, আওয়ামী লীগ কর্মী আটক

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মিলন হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে ৫২ জন নারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে যান। পরে নথিপত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন দীর্ঘদিন ধরে দরিদ্র নারীদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ ও কাগজপত্র সংগ্রহ করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয় নেতারা।অভিযুক্তকে স্থানীয়দের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাতক্ষীরায় নতুন করে কোনো ফ্যামিলি কার্ড দেওয়ার সরকারি নির্দেশনা নেই। তাই সরকারি নাম ব্যবহার করে অর্থ আদায়ের প্রলোভনে না পড়তে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!