• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

দিনাজপুরে খালেদা জিয়ার বাবা–মায়ের কবর জিয়ারত, তারেক রহমানের সফরের আভাস


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:১৩ পিএম
দিনাজপুরে খালেদা জিয়ার বাবা–মায়ের কবর জিয়ারত, তারেক রহমানের সফরের আভাস

এ জে ড এম জাহিদ হোসেন দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া-র বাবা ইসস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড়বোন খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জিয়ারত শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সময়–সুযোগমতো রাষ্ট্রীয় সফরে দিনাজপুরে এসে নানা-নানির কবর জিয়ারত করবেন। সম্ভাব্য আগমনকে সামনে রেখে কবরস্থান পরিষ্কার–পরিচ্ছন্ন ও রং করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, দিনাজপুরকে প্রধানমন্ত্রী তার নানা-নানির দেশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বগুড়াকে দাদা-দাদির এবং সিলেটকে শ্বশুরবাড়ির দেশ বলে থাকেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রামকারী একজন নেত্রীর পরিবারের কবর জিয়ারত করতে পেরে তিনি সৌভাগ্যবান মনে করছেন। পাশাপাশি এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


Side banner
Link copied!