• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই  

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায়  ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার(৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব হরিদাসপাড়া পাটোয়ারী বাড়িতে  এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে  হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে  দুইটি বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে। 
বসতঘরের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমার সব শেষ। আমি নি:স্ব হয়ে গেছি। আমার দুইটা বসতঘর ,রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন জায়গা নাই। তিনি দাবি করে বলেন,সবকিছু মিলে ৫  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে সহযোগিতার জন্য প্রার্থনা করছি। 

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। 
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!