• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মতলব দক্ষিণে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৫৪ এএম
মতলব দক্ষিণে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মতলব দক্ষিণে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া –এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) মতলব সরকারি জগবন্ধু বিশ্বনাথ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতলব দক্ষিণ উপজেলা, মতলব পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর–২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ জালাল উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান এবং মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া অনুষ্ঠানে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাভেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!