• ঢাকা
  • শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:৩২ এএম
রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা

রাজধানীর ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে প্রধানমন্ত্রী মিরপুর-১১ এলাকায় রামিসাদের বাসায় যান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে রামিসার বড় বোনের পড়াশোনা ও ভবিষ্যৎ দেখভালের দায়িত্ব নেওয়ার কথাও জানান।

এদিকে, এই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।

গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করা হয়। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!