পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজালার ১ নং রতনকান্দি ইউনিয়নে পরিষদে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১১ মার্চ) সকাল ৮ টায় সদর উপজেলা রতনকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রতনকান্দি উচ্চ বিদ্যালয়ে দু:স্থ অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দু:স্থ অসহায়দের হাতে ভিজিএফ চাল তুলে দেন ইউপি প্রশাসন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মেরাজ হোসেন মিসবাহ।
যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা ১ নং রতনকান্দি ইউনিয়ন পরিষদে সুবিধাবঞ্চিত দুখী ৩ হাজার ৮০৯টি পরিবাবারের এ চাল বিতরণ করা হয়।
ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে ইউপি সচিব প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম এর সার্বিক সহযোগীতায় ট্যাশ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো, আমিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম ও মোর্শেদা খাতুন কেয়া উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান বলেন -সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ৩০ হাজার ৯ শত ৯০ জন সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :