• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মক্তব দক্ষিণে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুই নারী গ্রেফতার


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:০১ এএম
মক্তব দক্ষিণে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া প্রধানীয়া বাড়ীর মৃত এবায়েদউল্লার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ২৪ মামলার পলাতক আসামি সুমন প্রধানের ঘরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । যার বর্তমান বাজার দর ১২ লক্ষ টাকা 

 

গত ১৫ মার্চ সন্ধ্যা ৭টায় সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীবের নির্দেশনায় অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই সুজিত ও এসআই সাকিব সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন প্রধানের বসত ঘর তলাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।

এ সময় সুমনের স্ত্রী শাহনাজ আক্তার (৩০) ও তার বোন মর্জিনা আক্তারকে গ্রেফতার করে । মাদক কারবারি সুমনের স্ত্রী ও বোন গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে । উভয় আসামিকে মাদক মামলায় চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে । 

 

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন সুমনের ঘরে তল্লাশী চালিয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সুমন স্ত্রী ও তার বোনকে গ্রেফতার করা হয় । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।


Side banner
Link copied!