• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

হবিগঞ্জে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:৫৩ পিএম
হবিগঞ্জে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। রোববার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ।

তিনি বলেন, নিজ নিজ দায়িত্ববোধ থেকেই সবাইকে বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, হবিগঞ্জ পৌরসভা শহরের পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত কাজ করছে। তবে সীমিত জনবল দিয়ে পুরো শহরের কাঙ্ক্ষিত পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন। তাই নাগরিকদেরও এ বিষয়ে সচেতন হয়ে সহযোগিতা করতে হবে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যেই এই সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফীন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রমও শুরু করা হয়।


Side banner
Link copied!