• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১২:৪৩ পিএম
শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে  অবৈধ দোকান পাঠ উচ্ছেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠা  বিভিন্ন দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে ।


উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে পুরান বাজার ও ড্রাইভার বাজার সেডের বাহিরে উক্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।

পৌরসভার পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফজলে রাব্বানী চৌধুরী নেতৃত্বে  বুধবার (৩ জুন)  শহরের পুরান বাজার ও ড্রাইভার বাজারে উক্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। 

 পৌরসভার নির্মিত সেডের বাহিরে বিভিন্ন দোকান পাঠ অবৈধ ভাবে গড়ে উঠে উক্ত অবৈধ  দোকান পাঠ সরানো জন্য বার বার বলার পর ও সরানো হচ্ছে না ফলে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ করা হয় । 

এই অভিযানে উপস্থিতিতে সার্বিক সহযোগিতা করেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা (চলতি অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা - কর্মচারী, আনসার , পৌর সভার কর্মকর্তা - কর্মচারী , থানার পুলিশ প্রশাসন সহ সদস্যবৃন্দ । এসব সেডের বাহিরে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ এর জায়গায় আবারো বসিয়ে বিঘ্ন ঘটালে পরবর্তী আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে  বলে অভিযানে অংশগ্রহণকারীদের সামনে এ ঘোষণা করা হয় ।


Side banner
Link copied!