• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপের মঞ্চে ফিরছেন শাকিরা, নতুন গান ‘দাই দাই’ ঘিরে উন্মাদনা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:৪০ পিএম
বিশ্বকাপের মঞ্চে ফিরছেন শাকিরা, নতুন গান ‘দাই দাই’ ঘিরে উন্মাদনা

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে আবারও আলোচনায় উঠেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘দাই দাই’-এর টিজার, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন শাকিরা। সেখানে তিনি জানান, ‘দাই দাই’ হবে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে তার নতুন সংগীত পরিবেশনা। গানটিতে তার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

টিজার ভিডিওতে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম-এ ফুটবল হাতে হাজির হতে দেখা যায় শাকিরাকে। বর্ণিল নৃত্য, আতশবাজি এবং বিশ্বকাপের আবহে নির্মিত ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে।

গানটির পূর্ণাঙ্গ সংস্করণ আগামী ১৪ মে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের গানের সঙ্গে শাকিরার সম্পর্ক বহুদিনের। ২০১০ বিশ্বকাপে তার গাওয়া Waka Waka (This Time for Africa) বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখনো বিশ্বকাপের অন্যতম স্মরণীয় সংগীত হিসেবে বিবেচিত হয়।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ফুটবলপ্রেমীদের ধারণা, ‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’ দিয়েও বিশ্বকাপের আবহ মাতিয়ে তুলতে প্রস্তুত শাকিরা।


Side banner
Link copied!