• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর, নতুন সময়সীমা ২৩ এপ্রিল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৯ পিএম
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর, নতুন সময়সীমা ২৩ এপ্রিল

এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্চ ২০২৬ কর মেয়াদের রিটার্ন এখন আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে।

বুধবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এনবিআর।

চিঠিতে জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনজনিত প্রযুক্তিগত সমস্যার কারণে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রথম সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, করদাতাদের সুবিধার্থে নির্ধারিত সময়সীমা সাময়িকভাবে বৃদ্ধি করা হয়েছে।

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হলেও বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে।


Side banner
Link copied!