• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

কুয়ালালামপুরে একক কনসার্টে মাতাবেন ঐশী


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:১৭ পিএম
কুয়ালালামপুরে একক কনসার্টে মাতাবেন ঐশী

বাংলাদেশের জনপ্রিয় ফোক-রক শিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী আগামী জুনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।

‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শিরোনামের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৮ জুন রাত সাড়ে ৮টায় এইচজিএইচ কনভেনশন সেন্টারে। প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সংগীতপ্রেমীদের জন্য বিশেষ এই কনসার্টের আয়োজন করেছে এক্সট্রিম ফাইভ প্রোডাকশনস।

রোববার (৫ এপ্রিল) কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো রোশন দাস জানান, ঐশীর মতো প্রতিভাবান শিল্পীকে মালয়েশিয়ায় আনতে পেরে তারা গর্বিত। দক্ষিণ এশিয়ার সংগীত ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কনসার্টে ঐশী তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে ‘টিকিট টু ইউ’ এবং ‘এয়ারএশিয়া মুভ’ প্ল্যাটফর্মে। ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত থাকছে ৪০ শতাংশ ‘আর্লি বার্ড’ ছাড়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ থেকে ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত।

এছাড়া ভিভিআইপি টিকিটধারীরা মিট অ্যান্ড গ্রিট, পোস্টার ও রিফ্রেশমেন্টসহ বিশেষ সুবিধা পাবেন। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মাধ্যমে দর্শকরা তাদের সুবিধামতো কনসার্ট উপভোগ করতে পারবেন।

আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।


Side banner
Link copied!