• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

শরীয়তপুরে আমেরিকা প্রবাসীদের বসত বাড়ি জোর-পূর্বক দখলের অভিযোগ


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১২:২২ পিএম
শরীয়তপুরে  আমেরিকা প্রবাসীদের বসত বাড়ি জোর-পূর্বক  দখলের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পূর্ব-দিনারা গ্রামের  আমেরিকা প্রবাসী সোহাগ বেপারী ও ফ্রান্স প্রবাসী  মজিবুর রহমান বেপারীর  বসত বাড়ি জোর-পূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আলমগীর বেপারী নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর  বিরুদ্ধে। ভুক্তভোগী সোহাগ বেপারী ও  মজিবুর রহমান বেপারী বলেন ৫৪ নং দিনারা মৌজার এসএ ৬৬নং ও বি-আরএস ১১৭নং দাগের  ৫-শতাংশ জমির মালিক ছিলেন  আলমগীর বেপারীর বাবা আলেপ বেপারী। আলেপ বেপারীর নগত টাকার প্রয়োজনে ১২-৪-২০০১ ইং তারিখে ১২১০নং সাব-ক্বলা দলিলে আমার বাবা হাচান আলী বেপারীর কাছে দুই শতাংশ জমি বিক্রি করেন। আলেপ বেপারীর  নগদ টাকার প্রয়োজনে ১৬-৯-২০০১ ইং তারিখে ১৭৮৪ নং দলিলে আমার কাছে এক শতাংশ জমি বিক্রি করেন। আলেপ বেপারী অর্থের অভাব হলে  ১৫-৮-২০০২ ইং তারিখে-২৪৩৭নং সাব-ক্বলা দলিলে আমার বাবা হাচান আলী বেপারীর নিকট ২ শতাংশ জমি বিক্রি করেন। উক্ত জমি আমাদের নামে মিউটেশন / নামজারি করিয়া প্রতিবছর খাজনা পরিশোধ করছি। ভুক্তভোগী সোহাগ বেপারী ও মজিবুর রহমান গণমাধ্যমকে  বলেন আলমগীর বেপারী এক জন সন্ত্রাসী পূর্বে  তিনি  ঢাকায় থাকিতেন। হঠাৎ করে দেশে ফিরে তার মাদক সেবী ছেলে মাঈনুল বেপারীকে নিয়ে আমাদের ক্রয় কৃত   জমিতে ঘড় উত্তোলনের চেষ্টা করছে এবং আমার বৃদ্ধা মা-বাবার সঙ্গে প্রতিনিয়ত অশালীন আচরণ করছে।পিতার বিক্রিত  সম্পত্তি অস্বীকার করে প্রতারণার আশ্রয় নিয়ে  তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ থেকে  ওয়ারিস সনদ তৈরি করে  আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে।  প্রবাসী হিসেবে প্রশাসনের কাছে আমাদের দাবী ভূমিদস্যু  দখল বাজ মাদকসেবী আলমগীর বেপারীকে আইনের আওতায় আনা  হউক।  এ ব্যপারে অভিযুক্ত আলমগীর  বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বাবা আলেপ বেপারী মৃত্যুর পূর্বে তিন শতাংশ জমি বিক্রি করেছেন। আমি এখনো দুই শতাংশ জমির মালিক।।আমি আমার দুই শতাংশ জমি উদ্ধার করার জন্য  দলিল বাতিল চেয়ে আদালতে মামলা করেছি। বর্তমানে উক্ত মামলাটি চলমান রয়েছে।


Side banner
Link copied!