আ ন ম এহছানুল হক মিলন বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে। পাশাপাশি দেশের সব শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের গেজেট প্রকাশ শুরু করেছে।
১৪,৭০০ জন পেয়েছে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল)
৩১,৫০০ জন পেয়েছে সাধারণ বৃত্তি
এছাড়া মাদ্রাসা বোর্ডে ২২,৩৬০ জন এবং কারিগরি বোর্ডে ২০৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
মেধাবৃত্তি: বছরে এককালীন ৫৬০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা
সাধারণ বৃত্তি: বছরে ৩৫০ টাকা এবং মাসিক ৩০০ টাকা
এই সহায়তা দুই বছর পর্যন্ত প্রদান করা হবে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করুন।
নির্দিষ্ট লিংকে গিয়ে জেলার/উপজেলার ভিত্তিতে প্রকাশিত পিডিএফ ফাইল ডাউনলোড করুন।
নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করুন।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল প্রদান করে ফল দেখা যাবে।
আপনার মতামত লিখুন :