• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:২৭ পিএম
গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পুর্বপাড়ার গৌতম চন্দ্র (৬০)।

স্থানীয়রা জানিয়েছেন, গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। অটোরিকশাকে সাইট দিতে গিয়ে কাভার্ডভ্যানটি অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। এর ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং চারজন আহত হন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


Side banner
Link copied!