সনাতন ধর্মালম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য (বলু) ও সদস্য সচিব চন্দন বিশ্বাষ ।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, "শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সার্বজনীন প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। দুর্গাপূজার মূল বার্তা হলো অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য, সুন্দর ও শুভ শক্তির প্রতিষ্ঠা।"
তারা আরও বলেন, মতলব দক্ষিণ উপজেলার আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উৎসবের আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেজন্য সকলে মিলে একটি নিরাপদ, শান্তিময় ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
পরিশেষে, তারা মতলব দক্ষিণ উপজেলার সকল পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।
আপনার মতামত লিখুন :