• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ৬, উদ্ধার অভিযান চলছে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০১:০৭ পিএম
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ৬, উদ্ধার অভিযান চলছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন পুরোপুরি নেভানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আগুনে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম অগ্নিকাণ্ড ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে তাঁদের পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং রিসোর্টটির কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের কারণ অনুসন্ধান এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!