বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ, আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে, যাতে যাত্রীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দুই অঞ্চলভিত্তিক টিকিট বিক্রি প্রক্রিয়া চালু থাকবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ১০টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদে যাত্রী সুবিধার জন্য ৫ জোড়া, মোট ২০টি স্পেশাল ট্রেনও যুক্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :