• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণহানি ৪


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:০৫ পিএম
ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণহানি ৪

ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে একটি সামরিক হেলিকপ্টার ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলটসহ বাজারে থাকা দুই ফল বিক্রেতা প্রাণ হারান। প্রাথমিকভাবে ‘প্রযুক্তিগত ত্রুটি’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ সংগ্রহে জটিলতার কথা ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন। বিশেষজ্ঞদের মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা বহু বিমান এখনও বহরে থাকায় রক্ষণাবেক্ষণে ঝুঁকি বাড়ছে।

এর আগে গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি এফ-৪ ফ্যান্টম টু যুদ্ধবিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। বিমান নিরাপত্তা নিয়ে দেশটিতে নতুন করে প্রশ্ন উঠেছে।


Side banner
Link copied!