• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

১৫ টাকা কমল এলপিজি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৩৪১ টাকা


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩৪ পিএম
১৫ টাকা কমল এলপিজি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৩৪১ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম ১৫ টাকা কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা। নতুন এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) এ মূল্যসমন্বয়ের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। জানুয়ারিতেও দাম বেড়েছিল ৫৩ টাকা। সর্বশেষ ঘোষণায় সেই বাড়তি দামের অংশবিশেষ সমন্বয় করা হলো।

একই সঙ্গে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৬৯৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর সামান্য এ হ্রাসে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করছে ভবিষ্যৎ মূল্য।


Side banner
Link copied!